8:34 PM
0
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ পেলেন অভিনেত্রী ও মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া। সম্প্রতি দেশে ফিরে তিনি জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র সফর ছিলো দারুণ। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে।’
পিয়া জানান, গত ১৭ এপ্রিল প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্র যান তিনি।
২৩শে এপ্রিল মধ্যরাতে দেশে ফিরে যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে পিয়া বলেন, আমেরিকায় অসাধারণ সময় কেটেছে। এবারের ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে আমাকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।
‘আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে দেশের প্রতিনিধিত্ব করার কারণে এ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। অনুষ্ঠানটিতে বাংলাদেশ থেকে আরও অনেক সেলিব্রেটিরা অংশ নিয়েছেন বলেও জানান তিনি।’
এদিকে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন পিয়া। তিনি জানিয়েছেন, মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান এবার উপস্থাপনা করছেন। এছাড়া চলচ্চিত্রের কাজের ব্যস্ততা তো আছেই। তবে এই ব্যস্ততার ফাঁকে থেমে নেই পিয়ার পড়াশুনাও। সামনে পরীক্ষার প্রস্তুতি নিতে কয়েকদিন বিরতি নেবেন তিনি।

0 comments:

Post a Comment