8:31 PM
0
ডায়ানা পেন্টিকে সর্বশেষ দেখা গেছে ২০১২ সালে মুক্তি পাওয়া ককটেল সিনেমায়। সাইফ আলী খানের বিপরীতে সেই সিনেমায় অভিনয় করে প্রশংসিতও হয়েছিলেন এই মডেল-অভিনেত্রী। তবে এরপরই সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে শুধু মডেলিংয়ে সময় দিচ্ছেন ডায়ানা।
শোনা যাচ্ছে, মুম্বাইয়ের ডায়মন্ড ব্যবসায়ী হার্শ সাগরকে বিয়ে করতে চলেছেন তিনি। বেশ কয়েকবছর ধরেই তাদের মধ্যে সম্পর্ক চলছে। এখন সম্পর্কটিকে পরবর্তী ধাপে রূপ দিতে তারা প্রস্তুত বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
হার্শ সাগর চলচ্চিত্র নির্মাতা চন্দ্র ভরত’র ভাতিজা। সেই সূত্রেই ডায়ানা এবং সাগরের বলিউড কানেকশন।তবে বিয়ে নিয়ে এখনো কিছু বলেননি ডায়ানা।
এর আগে, খবর প্রকাশ হয়েছিল, প্রেমিকের কথাতেই নতুন কোনো চলচ্চিত্রে কাজ না করে শুধু মডেলিং নিয়েই আছেন ডায়ানা পেন্টি।

0 comments:

Post a Comment