জাকির খান পরিচালিত ‘রাঙামন’ ছবিতে অভিনয় করছেন দুই প্রজন্মের দুই তারকা নিরব ও সুচরিতা। সম্প্রতি পূবাইলে শুটিং এর এক ফাঁকে ফ্রেমে বন্দী হয়েছেন তারা। ছবিতে তাদের মা ও ছেলের চরিত্রে দেখা যাবে।
এ বিষয়ে নিরব বলেন, ‘ছবির কাহিনীতে সুচরিতা আপা আমার মায়ের চরিত্রে অভিনয় করছেন। আমার বাবার চরিত্রে অভিনয় করছেন আলীরাজ।’
এরইমধ্যে ছবিটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিলভি, দুলারী, শানু শিবাসহ আরো অনেকে।

0 comments:
Post a Comment