7:38 PM
0
এর আগেও বাংলাদেশে শুটিং করে গিয়েছেন টালিগঞ্জের আলোচিত অভিনেত্রী পাওলি দাম। আবারো তিনি বাংলাদেশে আসছেন শুটিং করতে। জুলাই মাস থেকে তিনি বাংলাদেশে হাসিবুর রেজা কল্লোল এর দ্বিতীয় ছবি ‘সত্তা’র শুটিং করবেন। ঢাকা, চুয়াডাঙা, যশোর সহ বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং হবে। এ ছবিতে পাওলি একজন পতিতার চরিত্রে অভিনয় করবেন।
এতে পাওলির নায়ক হিসেবে থাকছেন ঢালিউড অভিনেতা শাকিব খান। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ হচ্ছে। ছবিটির সংগীত পরিচালক হিসেবে থাকছেন বাপ্পা মজুমদার। এরই মাঝে ছবির বেশ কিছু গানের রের্কডিং শেষ হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, সামিনা চৌধুরী, কনা, মিলা সহ আরো অনেকে। হাসিবুর রেজা কল্লোল বাংলানিউজকে বলেন, ‘এরই মাঝে আমরা শুটিংয়ে নামার সকল প্রস্তুতি শেষ করে এনেছি।
আমাদের ছবির অন্য অভিনয় শিল্পী এখনো চূড়ান্ত হয়নি। এরই মাঝে আমরা চূড়ান্ত করে ফেলবো। সীমান্ত এলাকার একটি গল্প নিয়ে কাজ করছি। তাই যত বেশি সম্ভব বাংলাদেশের বিউটিটা ফুঁটিয়ে তুলতে চাই আমার চলচ্চিত্রে।’ ১০ জুলাই থেকে ছবির শুটিং শুরু হবে। পাওলি ৮ থেকে ৯ জুলাই বাংলাদেশে আসবেন বলে জানান নির্মাতা। জানিয়ে রাখা ভালো, পাওলি সর্বশেষ গৌতম ঘোষের পরিচালনায় ‘মনের মানুষ’ ছবিটির শুটিং করেছিলেন বাংলাদেশে।

0 comments:

Post a Comment