এবারে প্রিয়াঙ্কার তৃতীয় একক গান বাজারে আসছে। এর আগে বলিউডের এ অভিনেত্রীর দুটি একক প্রকাশিত হয়েছে। গানগুলো হলো, ইন মাই সিটি এবং এক্সোটিক। এই গানটির প্রকৃত গায়ক বনি রায়োট। এবার এ গানটিতে আবার নতুন করে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা।
এ বিষয়ে প্রিয়াঙ্কা বনি রায়োটকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার গান গাওয়া পিছনে উৎসাহদাতাদের একজন বনি। আমার কাভারটি একেবারেই আলাদা। কারণ আসল ব্যাল্যাডটি আমার গাওয়া গানটির চাইতে ভিন্ন। আমরা এখানে ডান্স মিউজিক ব্যবহার করেছি।’
গানটির ঘোষণা দেওয়ার সময় তিনি বনিকে স্মরণ করে জানান, এই গানটি বনি ১৯৯১ সালে গেয়েছিলেন। এর পাশাপাশি প্রিয়াঙ্কা গানটির আইটিউন লিংকের অ্যাড্রেসটিরও ঘোষণা দেন।

0 comments:
Post a Comment