11:13 PM
0
ভয়াবহ সাভার ট্রাজেডি নিয়ে নির্মিত ‘রানা প্লাজা’ ছবিটি আগামী ১৫ই এপ্রিল সেন্সরের জন্য জমা দেওয়া হচ্ছে। পরিচালক নজরুল ইসলাম খান এই খবরটি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা আগামী ১লা মে বিশ্ব শ্রমিক দিবসকে সামনে রেখে ছবিটির সকল কাজ গুছিয়ে আনছি। এক সাথে দিন-রাত মিলিয়ে দু শিফটে পোস্ট প্রোডাকশনের কাজ করছি। তিনি সাইমন ও পরিমনির অভিনয়ের প্রশংসা করে বলেন, তারা দুইজন এই ছবিতে অনবদ্য অভিনয় করেছে, যা দর্শকদের নজর কাড়বে।
সাইমন, পরিমনি ছাড়া এই ছবিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত। ছবিটির চিত্রনাট্য করেছেন মুজতবা সৌদ।

0 comments:

Post a Comment