10:21 PM
0

বহুদিন ধরেই সিনেপর্দা থেকে দূরে দূরে ছিলেন৷ দাম্পত্য জীবনেও অশান্তির শেষ ছিল না৷ শেষমেশ স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আপাতত নিজেকে ফের গুছিয়ে নিয়েছেন শ্রাবন্তী৷ আর সেই মতই কেরিয়ারে নতুন মোড়৷ নতুন হিরো পলাশের সঙ্গে জুটি বেঁধে ফের শ্রাবন্তী আসতে চলেছেন ক্যামেরার সামনে৷ তবে এই আসাটাকে একবারেই কামব্যাক বলতে নারাজ শ্রাবন্তী৷ বরং কিছুদিন কাজের চাপ থেকে মুক্তি অনেকটা ছুটি কাটানো বলেই মনে করছেন টলিউডের এই মিষ্টি নায়িকা৷
পয়লা বৈশাখের শুভ তিথিতে পলাশ, শ্রাবন্তীকে সঙ্গে নিয়ে হয়ে গেল এই নতুন ছবির শুভ মহরৎ৷ এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই শিলংয়ে শুরু হয়ে গিয়েছে এই ছবির শ্যুটিং৷ পরিচালকের কথায়, ‘ছবির নাম এখনও ঠিক হয়নি৷ তবে এই ছবি আদ্যপান্ত প্রেমের ছবি৷’ এই ছবি থেকেই প্রথম জুটিতে দেখা যাবে পলাশ ও শ্রাবন্তীকে৷

0 comments:

Post a Comment