দ্বিতীয় সন্তানের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। গত ১৬ এপ্রিল দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন মাহফুজের স্ত্রী ইশরাত জাহান কাদের।
এদিকে নিজের নতুন ছবি জিরো ডিগ্রি-এর শুটিংয়ের কাজে সিঙ্গাপুর আছেন মাহফুজ আহমেদ। আর সেখানে বসেই পেলেন সুখবরটি। এরপর তিনি সেখানে শুটিং ইউনিটের সবাইকে ডিনার করান।
দ্বিতীয় সন্তানের বাবা হয়ে দারুণ উচ্ছসিত মাহফুজ। তিনি শুটিং ইউনিটের সবাইকে নিয়ে সেখানে পার্টি দিয়েছেন বলে জানা গেছে। জানিয়েছেন তার সহকর্মী নির্মাতা প্রসূন রহমান।
২০১২ সালের জুন মাসে প্রথমবার কন্যা সন্তানের বাবা হন অভিনেতা-নির্মাতা মাহফুজ আহমেদ। মাহফুজ আহমেদের প্রথম সন্তানের নাম আরাধ্য। আর দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে মারভিন আহমেদ।
.jpeg)
0 comments:
Post a Comment