জামাকাপড় ছাড়াই নিজেকে দেখতে খুব ভালো লেগেছে, আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে অকপটেই বললেন টালিউড নায়িকা স্বস্তিকা। তার এমন কথায় নতুন করে অস্বস্তি অনুভব করেননি কেউই। তিনি যে এমন বলতে পারেন, তা আগেই জেনে গেছেন মানুষ। আগে থেকেই নিন্দার মধ্যে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। টেক ওয়ান ছবিতে বস্ত্রহীন হয়ে শিকার হয়েছেন মানুষের উষ্মার। আর সেটাই নাকি খুব ভালো লেগেছে তার। যদিও স্বস্তিকা এটাও স্বীকার করলেন, বাস্তবে তাকে প্রচুর গালাগাল খেতে হচ্ছে। কেউ লিখছে বাংলার সানি লিওন। স্বস্তিকা টেক ওয়ান ছবির অভিনীত চরত্রিটিকে ডার্ক চরিত্র অ্যাখ্যা দিয়ে বললেন, ‘ছবিতে দোয়েল মিত্র কোনো অংশেই সতী নয়। সেটাই ছবিতে দেখানো হয়েছে। আমি কাজ করে খুব, খুউউউব খুশি।’ স্বস্তিকা বলেন, ‘সেলুলয়েডে কোনো জামাকাপড় ছাড়াই নিজেকে দেখতে আমার খুব ভালো লেগেছে।’
তিনি নিজেই প্রশ্ন ছুড়ে দেন ‘আমার শরীরটা ভালো দেখতে লাগছে বললে কী দোষ?’ ন্যুড শুট করতে গিয়ে কোনো অস্বস্তি হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমি বলেছি, লুকোছাপা করে শুট করার দরকার নেই। অন্যায় তো করছি না। প্রপার ইউনিট কল দিয়ে যেভাবে শুট হয়, সেভাবেই যেন হয়।’ চুমু খাননি, এমন নায়ক এখনো ইন্ডাস্ট্রিতে আছে কি না- এ প্রশ্নের জবাবে খুব হেসে স্বস্তিকা বলেন, ‘নাহ্, বাকি নেই কেউ। বুম্বাদা (প্রসেনজিৎ)ছাড়া।’

0 comments:
Post a Comment