11:07 PM
0
অভিনেতা মোশাররফ করিম এবার বিদ্যা সিনহা মিমের প্রেমে পাগল হয়েছেন। গ্রামের এই মেয়েটিকে কাছে পাওয়ার জন্য কত-কিছুই না পরিকল্পনা করছেন তিনি। তবে মোশাররফকে এমনরুপে এবারের ঈদের একটি খন্ড নাটকের গল্পে দেখা যাবে।
জাকির হোসেন উজ্জ্বলের রচনায় এ নাটকের নাম ‘প্রেম পাগল’। নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। আগামী ১০ মে থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হবে। নাটকটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন পরিচালক নিজেই।
শামীম জামান বলেন, ‘আমি প্রতি ঈদেই দুই একটি মজার নাটক দর্শককে উপহার দিতে চেষ্টা করি। আশা করি, মোশাররফ করিম ও মিমকে নিয়ে তৈরি করতে যাওয়া এ নাটকটি সবার ভালোলাগবে।’
আসছে ঈদে ‘প্রেম পাগল’ নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক।

0 comments:

Post a Comment