বলিউড জগতে এখন সেলফির জয়জয়কার। নামটি উদ্ভাবনের পর থেকে যেন ছবি তোলার প্রাচীন অভ্যাসটিও জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি আলিয়া ভাট তার সহ-অভিনেতা অর্জুন কাপুরের সাথে তোলা কিছু সেলফি দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। ঠিক তেমনই ভারুনও এবার ‘ম্যা তেরা হিরো’ সিনেমার সহ অভিনেত্রী নার্গিসের সাথে তোলা কিছু সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে আবারও চলে আসেন লাইম লাইটে।
নানা ধরনের অঙ্গভঙ্গি করে ছবি তুলতে দেখা যাচ্ছে এই অভিনেতা এবং অভিনেত্রীকে। তবে সেলফি গুলোতে নার্গিসকে যতটা উৎসাহী মনে ঠিক ততটা যেন আগ্রহ নেই ভারুনের। তবে কি ভারুন গোপন করতে চান এই অভিনেত্রীর সাথে তার প্রেমের কথা? অবশ্য গোপন করে লাভ নেই, ছবি গুলোই বলে দিচ্ছে কতটা অন্তরঙ্গ তারা ব্যক্তিগত জীবনে!
.jpeg)
0 comments:
Post a Comment