11:08 PM
0
অভিনেতা সঞ্জয় দত্তের তিন বছর বয়সী ছেলে শাহরানের চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। শাহরান তার বাবার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিতব্য চলচ্চিত্র হাসমুখ পিগা গায়াতে কাজ করবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মিড ডে-এর এক প্রতিবেদন বলা হয়েছে, মিষ্টি চেহেরার ছেলেটি ‘কিছি কি মুসকুরাতন পার হো নিসার’ গানটিতে কাজ করতে যাচ্ছেন। যদিও এটি কোন মৌলিক গান নয়। এর আগে রাজ কাপুরের আনাড়ি সিনেমায় এ গানটি ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গানটি প্রথমবার বাজানোর সময় এর ফিচারিং করবে শাহরান এবং নবাগত অভিনেতা আরমান রালহান। এবং দ্বিতীয় দফায় এটির ফিচারিং করবেন মেগাস্টার অমিতাভ বচ্চন।
এ বিষয়ে কোরিওগ্রাফর আহমেদ খান বলেন, ‘এ গানটির জন্য আমাদের একজন ছোট ছেলেকে প্রয়োজন ছিলো। এর পর আমরা মান্যতাকে শাহরানের বিষয়ে বলি। তিনি বিষয়টি আনন্দের সঙ্গে গ্রহণ করেন। এবং শাহরানের শুটিং হয়ে যাওয়ার পরে তার মা খুব খুশি হন।
এই সিনেমায় অমিতাভ বচ্চন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। এছাড়া এতে বিশেষ চরিত্রে অভিনয় করবেন জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত এবং প্রিয়াঙ্কা বোস। ছবিটি পরিচালনা করছেন নিউবাই সেজাল সাহা। এই স্ট্যায়ারধর্মী সিনেমার কাহিনি গড়ে উঠেছে মুম্বাইয়ের সবচেয়ে উষ্ণ দিনকে ঘিরে।
প্যারলে মুক্তি পাওয়ার পরে সঞ্জয় দত্ত সিনেমাটি দেখেছেন এবং তিনি তা খুবই পছন্দ করেছেন।

0 comments:

Post a Comment