বলিউডের এসময়ের অন্যতম জনপ্রিয় জুটি দীপিকা-রণবীর সিং। সর্বশেষ এই দুই জুটিকে দেখা গিয়েছিল সঞ্জয় লিলা বানসালি পরিচালিত রামলীলা সিনেমাতে। রামলীলার সেই জুটি আবারও ফিরে আসতে যাচ্ছে।
আর এই জুটিকে ফিরিয়ে আনছেন সঞ্জয় লীলা বানসালিই। সঞ্জয়ের স্বপ্নের ছবি বাজিরাও মাস্তানিতে দীপিকা পাড়ুকোন ঐতিহাসিক চরিত্র মাস্তানি আর রণবীর সিং বাজিরাওয়ের ভূমিকায় অভিনয় করবেন।
এই দুই চরিত্রে কারা অভিনয় করছেন—এ নিয়ে গত কয়েক মাস ধরে গুঞ্জন চলে আসছিল। শাহরুখ খান, অজয় দেবগন, ক্যাটরিনা কাইফা, কারিনা কাপুরের নামও শোনা গিয়েছিল।
সঞ্জয় খুব করে এই জুটিকেই চাইছিলেন। কিন্তু দীপিকা করন জোহরের শুদ্ধিতে সই করে ফেলায় সময় বের করতে পারবেন কি না, এ নিয়ে সংশয় ছিল। তবে সব সংশয় দূর করে সঞ্জয় জানান, দীপিকা- রণবীর দুজনই এই সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন। সূত্র: আইএএনএস

0 comments:
Post a Comment