11:04 PM
0
‘বিগ ব্রাদার’ শব্দটি শুনলেই মনে হবে একজন সাহসী পুরুষ, যিনি সবার কাছে বিগ ব্রাদার নামে পরিচিত, বিখ্যাত। কিন্তু এবার একজন নারী পুরুষের বেশ ধরে থাকবেন এবং সবাই তাকে ‘বিগ ব্রাদার’ বলেই জানবেন। এই নারীটি হচ্ছেন বর্তমান চলচ্চিত্রে সবচেয়ে আলোচিত নায়িকা মাহিয়া মাহি।
মো. সাফিউদ্দিন পরিচালিত নতুন ছবি ‘বিগ ব্রাদা’-এর নাম ভূমিকায় দেখা যাবে মাহিকে। আজ থেকে মহরতের মাধ্যমে এ ছবির শুটিং শুরু করছেন পরিচালক। তিনি জানান, ‘বিগ ব্রাদার’ ছবিতে মাহি গল্পের প্রয়োজনে পুরুষ সেজে থাকবেন। গরিব-দুঃখীদের সাহায্য করবেন। সেই সঙ্গে প্রতিবাদ করবেন সব অন্যায়ের। সাধারণ জনগণ তাকে ‘বিগ ব্রাদার’ বলেই জানে এবং ডাকে। এ ছবিতে মাহির সঙ্গে নায়ক হিসেবে থাকছেন নবাগত শিপন।

0 comments:

Post a Comment