নিন্দুকেরা বলে বেড়াচ্ছেন অর্জুনের সঙ্গে নাকি প্রেম জমে উঠেছে আলিয়ার। মহেশ ভাট নাকি তাতে রাজি। অনেকেই তা বলে বেড়াচ্ছেন। সুযোগ পেলেই নাকি অর্জুনের হাতে তুলে দেবেন মেয়ে আলিয়াকে।
তবে সব গুঞ্জনকে পেছনে ফেলে আলিয়া নিজেই জানালেন, বাবা আমার বিয়ে দেবে না। আলিয়ার মুখে এমন কথা শুনে হতবাক সবাই। এ আবার কেমন বাবা?
ঝুলিতে আলিয়ার মাত্র দুটো হিট। তবে দুই ছবিতেই অভিনয়ের জন্য আলাদা নজর কেড়েছেন মহেশ ভাট কন্যা আলিয়া। কিছুদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘টু স্টেটস’।
অর্জুন কাপুরের সঙ্গে জুটি বেঁধে বলিউড গুঞ্জনে আলিয়া। আলিয়া বাবার বিয়ের অসম্মতির কথা নিজে জানালেও ভেতরে ভেতরে জমে উঠেছে প্রেম। এ কথা বেশ চাউর রয়েছে।
সম্প্রতি ‘টু স্টেটস’ ছবির প্রোমোশনে শহর কলকাতায় এসেছিলেন আলিয়া ভাট ও অর্জুন কাপুর। অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়েই প্রশ্ন করতেই আলিয়ার সোজাসাপটা জবাব, ছবির জন্য নায়কের সঙ্গে যতটা প্রেম করতে হয়, ততটাই আমি অর্জুনকে ভালবাসি।
বিয়ে নিয়ে প্রশ্ন করলে আলিয়ার জবাব, বাবা বলেছে, আমাকে বিয়ে দেবে না। তালা দিয়ে ঘরে বন্ধ করে রেখে দেবে। অট্টহাসি দিয়ে আলিয়া বলেন, বাবা আমাদের খুব ভালবাসে। ভীষণ পজেসিভ। তবে বাবা আমাকে অনেক সময় প্রেম করতে বলেছে।
অর্জুনের সঙ্গে চুমুর দৃশ্যে আলিয়া জানান, বাবা এতোটাই পজেসিভ যে, ছবিতে অর্জুনকে চুমু খেয়েছি তা নিয়ে কিছু না বললেও বাস্তবে বয়ফ্রেন্ডকে সবার সামনে চুমু খেলে বাবা আমাকে চড় মারবেন!
.jpeg)
0 comments:
Post a Comment