6:59 PM
0
আগামী ঈদ-উল ফিতর উপলক্ষে নির্মিত হচ্ছে ‘পিঞ্জর’। আর টেলিছবিটিতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। নাদিম মাহমুদের রচনায় এটি পরিচালনা করেছেন জি এম সৈকত।
এরইমধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে টেলিছবিটির শুটিং শেষ হয়েছে। এতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, সানজিদা তন্ময়, মনির হোসেন, সৈয়দ শুভ্র, রহমত রুপুসহ আরও অনেকে।
এ বিষয়ে নির্মাতা জানান, এ টেলিছবির গল্পে ঢাকা শহরের সন্ত্রাসী কাঙ্গাল নামে একটি চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব এবং এক সুন্দরী গোয়েন্দা অফিসার অনামিকার চরিত্রে মৌ। তিনি বেশ কয়েকবার সন্ত্রাসী কাঙ্গালকে গ্রেপ্তার করতে গেলেও ব্যর্থ হন। এভাবেই এগিয়ে চলে টেলিছবিটির গল্প।
মৌ জানান, ‘গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেছি। আশা করছি, সন্ত্রাসী ও পুলিশকে নিয়ে তৈরি এ টেলিছবিটি দর্শক পছন্দ করবেন।’
জানা যায়, আসছে ঈদে যে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচারিত হবে।

0 comments:

Post a Comment