7:09 PM
0

গেলো রোজার্ ঈদে মুক্তি পায় অনন্ত জলিল প্রযোজিত, পরিচালিত ও অভিনীত ‘মোস্ট ওয়েলকাম টু’। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেন বর্ষা। এই জুটির নতুন ছবির নাম ‘দ্য স্পাই’। জানা গেছে, শিগগিরই এর কাজ শুরু হবে।
এদিকে সম্প্রতি ছবিটি জাপানে মুক্তির বিষয়ে দেশটির নির্মাণ ও পরিবেশনা প্রতিষ্ঠান নিকাতসুর সঙ্গে অনন্তর চুক্তিস্বাক্ষর হয়েছে। নিকাতসু তাদের নিজস্ব চলচ্চিত্রের পাশাপাশি জাপানে হলিউড- বলিউডের ছবি প্রদর্শন করে থাকে।
দেশে ফিরে ছবিটি নিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমার এ ছবিটি কতট‍া সফল হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই দেশ ও চলচ্চিত্র আমাদের। বিদেশেও ছবিটি নিয়ে ইতিবাচক মন্তব্য পেয়েছি। ছবিটি মুক্তির পর সবশ্রেণীর দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করেছি প্রেক্ষাগৃহগুলোতে। এমনকি দর্শক চাহিদার কারণে রাত ২টা পর্যন্ত লেট নাইট শো প্রদর্শনের ব্যবস্থাও করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অর্থমন্ত্রী, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং সেন্সর বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন। তাই কোনো বিভ্রান্তি নয়, দর্শকরা চলচ্চিত্রকে ভালোবাসে এবং আমাকে ভালোবাসে, এটাই আমার সফলতা। তাদের ভালোবাসা নিয়ে এবার ‘দ্য স্পাই’ ছবির কাজ শুরু করতে যাচ্ছি।’

0 comments:

Post a Comment