ব্যাকগ্রাউন্ডে মিউজিক। নাচের দৃশ্য ধারণ করা হচ্ছে। তারকা শিল্পী নিকি মিনাজ সহশিল্পীদের নিয়ে সমানতালে নেচে চলেছেন।
হঠাৎ ‘আহ!’ বলে চিৎকার। ‘কাট’ বলার আগেই থেমে গেল ঝুমুর-ঝুমুর নাচ। পড়ে গেলেন এক নৃত্য শিল্পী। পাইথনের কামড়ে তখন তার প্রাণ যায় যায়!
রবিবার এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড ঘোষণা করা হবে। সেই উপলক্ষে গত শুক্রবার একটি নাচের দৃশ্য ধারণ করার সময় ঘটেছে এই ভয়াবহ ঘটনা।
নিকির এই গানে চমক হিসেবে সাপ ব্যাবহার করার কথা ছিল। আয়োজকদের ইচ্ছা ছিল, তারা কোনোভাবেই সাপের দৃশ্যটির কথা আগে থেকে ফাঁস করতে চাননি। কিন্তু কামড়কাণ্ডের পর তাদের সেই প্রচেষ্টা বৃথা গেল।
৩১ বয়সী এই গায়িকার আগে আরেক জন তার গানের ভিডিওতে সাপ ব্যাবহার করেছেন। ২০০১ সালে এই কাজটি করেন ব্রিটনি স্পিয়ার্স। এরপর মাইলি সাইরাসও সাপের সঙ্গে এক ভিডিওতে হাজির হন।

0 comments:
Post a Comment