দুইজন দুই জগতের মানুষ। একজন বলিউড অভিনেতা এবং অন্যজন যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট। কিন্তু একটি জায়গায় এসে তারা দু’জনেই কিন্তু সমান। আর
তাহলো বাবা হিসেবে তারা দু’জনই শ্রেষ্ঠ বাবা। ১৫ জুন রোববার বাবা দিবসকে
সামনে রেখে, একটি জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা
এবং বলিউড অভিনেতা শাহরুখ খান দু’জনই তাদের নিজ নিজ দেশে শ্রেষ্ঠ বাবা
হিসেবে সর্বাধিক ভোট পেয়েছেন। সাদি ডটকম নামক একটি ওয়েব সাইট ৫৫০০জন
মানুষের উপর জরিপ চালিয়ে নির্বাচন করেছেন কে সবচেয়ে বেশি জনপ্রিয় বাবা।
জরিপে দেখা গেছে, ভারতে ৪২.৫ % ভোট পেয়ে বলিউড কিং শাহরুখ আছেন এই জরিপের শীর্ষে। তারপরেই আছেন ক্রিকেটার শচিন টেন্ডুলকার। তিনি পেয়েছেন ৩৬.৯% ভোট। জনপ্রিয় বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন পেয়েছেন এই জরিপের ২০.৬% ভোট।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে করা জরিপে দেখা গেছে, ৪০.৩% ভোট পেয়ে বারাক ওবামা শ্রেষ্ঠ বাবা নির্বাচিত হয়েছেন। তারপরই রয়েছেন হলিউড তারকা অভিনেতা উইল স্মিথ। তিনি পেয়েছেন ৩১.৪% ভোট। জনপ্রিয় ফুটবলার ডেভিড বেকহাম পেয়েছেন ১৫.২% ভোট। টেনিস তারকা রজার ফেদেরার পেয়েছেন ১৩.১%ভোট।

0 comments:
Post a Comment