8:18 AM
0

আত্মহত্যার চেষ্টা করেছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনির ন্যান্সি। শনিবার নেত্রকোনার নিজ বাড়িতে বিকেল তিনটার দিকে ঘুমের ট্যাবলেট খেয়ে তিনি এ চেষ্টা করেন।
অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে নেত্রকোনা সরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায় এবং হাসপাতালে আইসিইউ না থাকায় কর্তব্যরত চিকিৎসক ন্যান্সিকে সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে নেত্রকোনা সদর থানার ওসি মাসুদ খান জানান, নেত্রকোনা পৌরসভার গাড়া এলাকায় নিজ বাড়িতে ৪০টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ন্যান্সি। স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে ন্যান্সি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তিনি।
এদিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. জাকির হোসেন ন্যান্সির অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘জরুরি বিভাগে আসার পর ন্যান্সি আমাকে জানিয়েছেন শনিবার দুপুরে সে ডোমাজি গ্রুপের ৪০ টি জিওনিল ট্যাবলেট খান। এর প্রায় এক ঘণ্টা পর আরও ২০ টি ল্যাক্সিল ট্যাবলেট খান।’
এ ব্যাপারে পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।

0 comments:

Post a Comment