8:17 AM
0
‘তারকাঁটা’ ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আগে জানিয়েছিলেন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৩ মে। কিন্তু চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি থেকে ওই তারিখটি পাওয়া যায়নি। আর এ কারণেই ছবি মুক্তির তারিখ পেছাতে হলো। এবার রাজ জানালেন, তারকাঁটা মুক্তি পাবে ৬ জুন।
রাজ বলেন, ‘২৩ মে ছবিটি মুক্তি দেওয়ার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু সম্ভব হয়নি। দর্শকদের বাড়তি সময় অপেক্ষা করানোর জন্য দুঃখ প্রকাশ করছি।’
তারকাঁটা ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, আরিফিন শুভ ও মিম।

0 comments:

Post a Comment