8:16 AM
0
ওয়েলথ এক্স নামের একটি জরিপ সংস্থা বিশ্বের সেরা ধনী অভিনেতাদের প্রকাশিত তালিকায় হলিউড- বলিউড মিলিয়ে পৃথিবীর তাবৎ অভিনেতাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন শাহরুখ খান। ওয়েলথ এক্স বিশ্বের অন্যতম সেরা ওয়ার্থ এস্টিমেট ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান। সেরা দশ জনের সেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি ভারতের আর কোনো অভিনেতার। কিং খান পেছনে ফেলেছেন টম ক্রুজ, জনি ডেপ এবং টম হ্যাঙ্কসের মত হলিউড আইকনদের। শাহরুখ খান যে সত্যিই বাদশা, তা আবারও প্রমাণ হলো।
শুধু অভিনয়ই নয় প্রযোজক এবং আইপিএল টুর্নামেন্টের অন্যতম টিম কলকাতা নাইট রাইডার্সের মালিক হিসেবেও অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি। রিপোর্ট অনুযায়ী শাহরুখ খানের সম্পত্তির মোট মূল্য বর্তমানে ৬০ কোটি মার্কিন ডলারের কাছাকাছি!
তালিকার শীর্ষে আছেন মার্কিন কমেডিয়ান জেরি সেইনফেল্ড। তার সম্পত্তির মূল্য আনুমানিক ৮২ কোটি মার্কিন ডলার। শাহরুখের পরে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। তার সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪৮ কোটি মার্কিন ডলার। চতুর্থ স্থানে যৌথ ভাবে রয়েছেন জনি ডেপ এবং টাইলার পেরি।

0 comments:

Post a Comment