1:57 PM
0
১ বছর পর জুটিবদ্ধ হলেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ও মডেল অভিনেত্রী সোনিয়া হোসেন। আমিনুল ইসলাম বাচ্চুর কাহিনি রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় শূন্যতা শিরোনামের নাটকের মাধ্যমে ফের জুটিবদ্ধ হলেন তারা।
রবিন সাহেব পেশায় একজন লেখক। তার স্ত্রী তনিমা ও একমাত্র সন্তান তমালকে নিয়ে তাদের সুখের সংসার। এ গল্পে তিনটি চরিত্রের উপস্থিতি থাকলেও রবিনকে নিয়েই শূন্যতা নাটকের মূল গল্প এগিয়ে গেছে। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নাটক প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘এখন নাটকে অভিনয়ের ক্ষেত্রে ভালো গল্প প্রাধান্য দেয়ার চেষ্টা করছি। শূন্যতার গল্পটি আমার পছন্দ হয়েছে। গল্পটি খুবই ভালো লেগেছে।’
মেহের আফরোজ শাওনের নির্দেশনায় গত বছর ঈদের নাটকে রিয়াজ ও সোনিয়া একটি নাটকে অভিনয় করেছিলেন। পারভেজ আমিনের নির্দেশনায় অন্য পৃথিবী, আবু রায়হান জুয়েলের নির্দেশনায় তেল নামে দুটি নাটকের কাজ শেষ করেছেন রিয়াজ। এদিকে ওয়াজেদ আলী সুমনের নির্দেশনায় সুইটহার্ট চলচ্চিত্রের কাজও শেষ করেছেন এ অভিনেতা।
আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শূন্যতা নাটকটি সম্প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

0 comments:

Post a Comment