10:36 AM
0
 এবার কমেডি নাটকে অভিনয় করছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সালাউদ্দিন লাভলু পরিচালিত লায়েক চাঁন দ্য গ্রেট শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন তিনি।
নাটকটির শুটিং সেট থেকে রাইজিংবিডিকে প্রভা জানিয়েছেন, একেবারেই অন্যরকম একটি চরিত্রে দেখা যাবে তাকে। গ্রামীণ পটভূমির গল্প নিয়ে তৈরি হচ্ছে নাটকটি।
প্রভা আরো জানিয়েছেন, নাটকটিতে তার ছোট বোনের চরিত্রে অভিনয় করছেন লাক্স তারকা প্রসূন আজাদ। আসছে ঈদে নাটকটি প্রচার হওয়ার কথা রয়েছে।
প্রভা বলেন, ‘ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে কাজ করছি। সঠিক সংখ্যাটা এখনই বলা যাচ্ছে না। আরো কিছু দিন পরে বলা যাবে এবারের ঈদে আমার অভিনীত ঠিক কতটা নাটক দর্শকরা দেখতে পাবেন।

0 comments:

Post a Comment